Netherlands vs Japan

Netherlands vs Japan: সামুরাইদের জেদের কাছে থামল অরেঞ্জ টর্নেডো

বেঙ্গলপিডিয়া অনলাইন: পিছিয়ে থেকেও দুরন্ত লড়াই এবং প্রত্যাবর্তন জাপানের (Netherlands vs Japan)।

হার না মানা জেদের নাম জাপান (Netherlands vs Japan)

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দেখা গেছে লড়াইয়ের ছবি। প্রথম ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ম্যাচ ড্র করেছে কাতার। তবে উত্তেজনা বেশি ছিল জাপানের ম্যাচে। এশিয়ার অন্যতম শক্তি জাপানের ম্যাচ ঘিরে শুরু থেকেই ছিল উন্মাদনা। নেদারল্যান্ডসের সঙ্গে পিছিয়ে থেকেও যেভাবে প্রত্যাবর্তন করেছে সেটা এক কথায় অতুলনীয় (Netherlands vs Japan)।

নিজেদের প্রথম ম্যাচ ডাচদের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে। দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে নিজেদের প্রত্যাবর্তন ঘটিয়ে জাপান বুঝিয়ে দিল কেন তাঁরা এশিয়ার অন্যতম শক্তিশালী দল। জাপান প্রমাণ করল তাঁরা এই বিশ্ব মঞ্চে কারোর থেকেই পিছিয়ে নেই। ইউরোপের সব শক্তিশালী দেশকে সমানে সমানে টক্কর দিতে পারে এশিয়ার এই অন্যতম শক্তি।

ম্যাচের এক সময় মনে হতে থাকে জাপানের এই ম্যাচে ফিরে আসা আর সম্ভব নয়। তাঁদের হার একপ্রকার নিশ্চিত ধরেই নিয়েছিলেন অনেকে। কিন্তু সেখান থেকেই জাপান দেখায় সামুরাই মানসিকতা এবং লড়াই করার ক্ষমতা। যাঁদের সামনে ডাচদের ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়। ৮৯ মিনিটে কামাদার গোল খেলার সমতা ফিরিয়ে অরেঞ্জ টর্নেডোদের সমস্ত আশায় জল ঢেলে দেন (Netherlands vs Japan)।

প্রথম হাফে গোল শূন্য থাকে এই ম্যাচ। প্রথম হাফ যদিও ছিল বেশ ঝিমানো। নেদারল্যান্ডসের খেলা দেখে বোঝা কঠিন ছিল যে এটা বিশ্বকাপের মঞ্চ নাকি অনুশীলন মঞ্চ। নিজিদের মধ্যেই ছোট ছোট পাস খেলতে থাকেন ডাচরা। তবে দ্বিতীয় হাফে সেই খেলার গতি অনেকটাই পাল্টে যায়। দ্বিতীয় অর্ধেই আসে চারটে গোল। ৫১ মিনিটে ডাচ অধিনায়ক ভার্জিল ফনের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি ডাচদের। মাত্র ছয় মিনিটের মধ্যেই সেই গোল শোধ করে দেয় জাপান। আবার ৬৪ মিনিটে লিড নেয় ডাচরা। কিন্তু জাপান খেলার শেষ মিনিট পর্যন্ত হাল ছাড়েনি। ৮৯ মিনিটে দাইচি কামাদার গোল দলকে সমতা ফেরায়। এই ম্যাচ শেষ পর্যায়ে হাড্ডাহাডি পর্যায় পৌঁছে গিয়ে ড্র হয়ে শেষ হয়।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) ২০২৬ – ‘সবার জন্য ঘর’

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও কোনও দলই গোলের দেখা পায়নি। ৩৪ মিনিটে কর্নার থেকে মালেনের হেড দুর্দান্ত দক্ষতায় বাঁচান জাপানের গোলরক্ষক জিওন সুজুকি, নাহলে সেটা নিশ্চিত গোল ছিল। তাঁর একাধিক চমৎকার সেভে বিরতির সময় স্কোরলাইন থাকে ০-০। 

আরও পড়ুন: https://bengalpedia.online/rcb-beat-pbks-in-ipl-2026/

ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও হার মানেনি জাপান, বরং ইউরোপের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করে এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে এশিয়ার ফুটবলের শক্তিরই প্রমাণ দিল সামুরাইরা। এই ম্যাচ দেখল হার না মানা এক দেশের নাম জাপান (Netherlands vs Japan)।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *