FIFA World Cup

FIFA World Cup: বিতর্কের আরেক নাম যখন বিশ্বকাপ 

বেঙ্গলপিডিয়া অনলাইন: ফুটবল বিশ্বকাপ শুধু যে ভাল খেলা বা প্লেয়ারের জন্য স্মরণীয় তা নয় বরং এমন কিছু বিতর্ক আছে যা বিশ্বকাপকে স্মরণীয় করে রেখেছে (FIFA World Cup)।

বিশ্বকাপের বিতর্কিত অধ্যায় (FIFA World Cup)

বিশ্বকাপের ইতিহাস এতটাই সমৃদ্ধ যে সেখানে ডুব দিলে অনেক স্মৃতি ভিড় করে আসে। কিছু স্মৃতি যেমন সুখের তেমন আবার কিছু স্মৃতি রয়েছে বিতর্ক। পৃথিবীর ইতিহাসে যে কোন ঘটনার দুটি দিক থাকে। একদিকে আলো আর আরেক দিকে অন্ধকার। বিশ্বকাপও তার থেকে বাদ নেই (FIFA World Cup)।

বিশ্বকাপ ইতিহাসের ভাণ্ডার আর সেই ভাণ্ডারে ভাল, খারাপ, রাগ অভিমান সবই আছে। উচ্ছ্বাস-হতাশার নানান মুহূর্ত দিয়ে সাজানো এই মহা যজ্ঞ। সেই যজ্ঞে সকল উপাদান রয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। বিতর্কিত মুহূর্তের ভিড়ও কম নয়। ২০২৬ সালের বিশ্বকাপ চলছে জোর কদমে আর তার মধ্যেই দেখা যাক সেই সব বিতর্কিত মুহূর্তগুলো।

১৯৮৬ বিশ্বকাপ

ঈশ্বরের প্রতি বিশ্বাস বা অবিশ্বাস এই দুই দেখা যায় তবে ফুটবল ময়দানেও এই ঈশ্বরের অবতরণ হয়েছিল। হ্যান্ড অফ গড, এই টুকুই বোধহয় যথেষ্ট ঘটনার অবতারণার জন্য। ফুটবলের সম্রাট যদি পেলে হন ফুটবলের রাজপুত্র মারাদোনা। সেই ফুটবলের রাজপুত্রকে ঘিরে যে বিতর্ক সারাজীবন রয়ে গেছে এটা তেমনই একটি। ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি একটি বল হাত দিয়ে জালে জড়িয়ে দিয়েছিলেন। যা দেখে বিপক্ষের গোলকিপার সহ সবাই দেখে অবাক হয়েছিলেন। এরপর রাজপুত্র নিজেই নাম দিয়েছিলেন ‘হ্যান্ড অফ গড’। 

২০০৬ বিশ্বকাপ

বিশ্বের অন্যতম কিংবদন্তি জিনেদিন জিদান। সেই জিদানকেই ঘিরে এই বিতর্কের সূত্রপাত। ফ্রান্স বনাম ইতালির সেমিফাইনালের ম্যাচ সকলের স্মরণে থাকবে।  দ্বিতীয়ার্ধের এক্সট্রা টাইমে বচসায় জড়ান জিনেদিন জিদান ও ইতালির মাতেরাজ্জি।  সেই সময় মেজাজ হারিয়ে জিদান মাথা দিয়ে ঢুঁসো মারেন মাতেরাজ্জিকে। সঙ্গে সঙ্গে রেফারির লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় তাঁকে। শেষ বিশ্বকাপ এইভাবেই শেষ হয়েছিল এই কিংবদন্তির। পরে জিদান জানিয়েছিলেন মাতেরাজ্জি তাঁর পরিবারের সদস্যের সম্পর্ক খারাপ কথা বলাতেই মেজাজ ঠিক রাখতে পারেননি (FIFA World Cup)।

আরও পড়ুন: https://bengalpedia.online/re-visit-fifa-world-cup/

২০১৪ বিশ্বকাপ

সেদিনের ঘটনা বললেও ভুল হবে না। ২০১৪ সালেও এমন একটি বিতর্কিত মুহূর্ত আছে যা বিশ্বকাপের ইতিহাসে বিতর্কিত মুহূর্তগুলির মধ্যে অন্যতম। ম্যাচ চলাকালীন তালির চিয়েলিনির ঘাড়ে কামড় বসান উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এরপর লাল কার্ড দেখেনি তিনি তবে পরবর্তী চার মাস নির্বাসিত ছিলেন। 

১৯৯০ বিশ্বকাপ

ইতালিতে ছিল ১৯৯০ সালের বিশ্বকাপ। কার্ড সমস্যায় কোয়ার্টার ফাইনালে খেলতে না পারার রাগে জার্মানির স্ট্রাইকার রুডি ফোলারের মাথায় থুতু ছিটিয়ে দিয়েছিলেন ডাচ তারকা ফ্র্যাঙ্ক রাইকার্ড আর এই ঘটনার পর শোরগোল পরে গেছিল। এরপর দুজনের মধ্যে বচসা শুরু হয়। তাতে কার্ড দেখেন জার্মান তারকাও। একটি ফ্রি-কিকের পর সেই ঝামেলা আরও বাড়ে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে শেষমেশ দুজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান রেফারি কারণ পরিস্থিতি ততক্ষণে হাতের বাইরে চলে গেছিল (FIFA World Cup)।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *